করণা মহামারীর কারণে ২০২০ সালের ১৭ ই মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।দীর্ঘ সময় পর এবার ৩০শে মার্চ ২০২১ খুলছে দেশের সব মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। অন্যবারের মতো রমজানে ছুটি থাকবে না,তবে ঈদে ছুটি থাকবে। এমনটি জানিয়েছেন, শিক্ষামন্ত্রী। গত শনিবার রাতে তিনি এমনটি জানান।