Skip to main content

Posts

কতটা ভয়ংকর হতে যাচ্ছে ঘূর্ণিঝড় "রিমেল" ?

ইতিমধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় "রিমেল" সৃষ্টি হয়েছে। যার সম্ভাব্য গতিপথ বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোর উপর দিয়ে। শ্যামনগর ও আশাশুনি খুবই হুমকির মুখে পড়তে যাচ্ছে।নদীতে ২-৩ মিটার (৭-১০) ফুটের মতো জলোচ্ছ্বাস হতে পারে। যা বেড়িবাঁধ উপচে লোকালয়েও প্রবেশ করতে পারে। আগামীকাল সকাল থেকে ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি শুরু হতে পারে এবং ঘূর্ণিঝড়ের মূল অংশ সন্ধ্যা (৬) ছয়টার পরে সাতক্ষীরা জেলার উপর দিয়ে প্রবেশ করবে,যা শেষ রাত পর্যন্ত অব্যাহত থাকতে পারে।ঘূর্ণিঝড় কেন্দ্রের গতিবেগ ঘন্টায় ১০০-১২০ কিমিঃ ঘন্টায় এবং সর্বোচ্চ ১৪০ কিমিঃ ঘন্টায় বাহিত হতে পারে। সবাই নিরাপদ আশ্রয়স্থলে যাবেন এবং প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ওষুধপত্র সঙ্গে রাখবেন। সর্বোপরি মনে রাখবেন জীবন সবচেয়ে অমূল্যবান। 
Recent posts

ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানতে পারে রোববার

  বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আগামী ২৫ মে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি)। পরের দিন ২৬ মে (রোববার) সন্ধ্যায় ‘রেমাল’ ঘূর্ণিঝড়টি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে। ওই সময় ঘূর্ণিঝড়টির বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার।  ঘূর্ণিঝড়টি আঘাত হানা শুরু করতে পারে ২৬ মে বিকাল ৫টা ৩০ মিনিট থেকে ২৭ মে রাত ২টা ৩০ মিনিটের মধ্যে। #ঘূর্ণিঝড়  #রেমাল #জনপদ_সাতক্ষীরা  

ঘূর্ণিঝড় আপডেট

  ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ; সব সমুদ্রবন্দরে ৪ নম্বর সতর্ক সংকেত; উপকূলীয় এলাকায় ব্যাপক প্রস্তুতি

ডাঃ সাবরিনা ও আরিফুলের ১১ বছরের কারাদণ্ড

 করোনার রিপোর্ট জালিয়াতির মামলায় ডা. সাবরিনা চৌধুরী ও আরিফুল হক চৌধুরীসহ আটজনের ১১ বছরের কারাদণ্ড

সুন্দরবনের সৌন্দর্য।

 

প্রত্যন্ত অঞ্চলে সক্রিয় পাচারকারীরা!

 নৌকা থেকে ঝাঁপ দিয়ে বেঁচে গেলেন এক ৭ বছরের শিশু ! শ্যামনগর পদ্মপুকুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের আব্দুল হামিদ নামের এক ব্যাক্তির ৭ বছরের শিশু পাচারকারী থেকে পালিয়ে আসে ভিকটিম শিশুর কাছ থেকে জানা যায়   সকাল দশটার দিকে মোবাইল রিচার্জ করার জন্য তার পিতা তাকে দোকানে পাঠায়। দোকানে যাওয়ার পথে চারজন মাস্ক পরা ব্যক্তি তার কাছে তার নাম জিজ্ঞেস করে ,সে বলতে না চাইলে তাকে ভয় দেখিয়ে রুমাল দিয়ে মুখ চেপে ধরে অজ্ঞান করে ফেলেন , এরপর থেকে সে আর কিছু বলতে পারেনা । কিছুক্ষণ পর তার যখন জ্ঞান ছিল তখন সে একটি নৌকার মধ্যে ছিল নৌকাতে আরও একটি শিশু অজ্ঞান অবস্থায় এবং মাস্ক পরিহিত চারজন পুরুষ মানুষ ছিল। জ্ঞান ফেরার সাথে সাথে সে নৌকা থেকে ঝাঁপ দিয়ে নদীর পাড়ে আসে।

ঘূর্ণিঝড় "মোখার" গতিবেগ কত?

আজ শুক্রবার ১২ই মে সকাল ৬:৩০ টার পূর্বাভাসে সাইক্লোন ট্রাকার ওয়েবসাইট Zoom.earth জানিয়েছে যে সাইক্লোন "মোখা" ১১০ কিলোমিটার গতি সঞ্চার করে উপকূলের দিকে এগোচ্ছে। এটি ১৪ অথবা ১৫ তারিখ নাগাদ উপকূলে আঘাত হানবে এবং এসময়ের গতিবেগ হতে পারে ১৭০ থেকে ১৯০ কিলোমিটার। জনসাধারণ কে সচেতন থাকার অনুরোধ জানানো হলো।

শক্তি সঞ্চয় করে উপকূলের দিকে এগোচ্ছে "মোখা"

ঘূর্ণিঝড় মোখা ঘণ্টায় সাত থেকে আট কিলোমিটার গতি নিয়ে বাংলাদেশ উপকূলের দিকে এগোচ্ছে। ঝড়টি আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ছয়টার সময় বাংলাদেশের উপকূল থেকে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ কিলোমিটার দূরে অবস্থান করছিল।এর ব্ যাসার্ধ দাঁড়িয়েছে প্রায় ৭০০ বর্গকিলোমিটার যা সুপার সাইক্লোনে রুপ নিতে পারে।আগামী শনিবার থেকে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের উপকূলীয় এলাকাসহ বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি শুরু হতে পারে এবং ইতিমধ্যেই সাগর উত্তাল হতে শুরু করেছে।আজ আবহাওয়া অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

মানবতা যেখানে বিপর্যস্ত!

 এই মেয়েটিকে খুলনা শিব বাড়ী এবং সোনাডাঙ্গা এর মাঝামাঝি সামি হাসপাতালের সামনে পাওয়া গিয়েছে। মেয়েটি কথা বলছে না। বয়স আনুমানিক ১৬-১৮ মনে হচ্ছে। সম্ভবত মানুষিক ভারসম্য হারিয়ে ফেলেছেন। দেখে মনে হচ্ছে ভালো পরিবারের মেয়ে। যদি কেউ পরিচয় জানতে পারেন তাহলে সোনাডাঙ্গা থানায় যোগাযোগের অনুরোধ করা হলো!

আগামীকাল চন্দ্রগ্রহণ!

 আগামিকাল চন্দ্রগ্রহন খালি চোখেই দেখা যাবে,,আগামীকাল সন্ধ্যা ৬ টা ২ মিনিটে চন্দ্র গ্রহন শুরু হবে , আর শেষ হবে সন্ধ্যা ৬ টা ৪৭ মিনিটে।।আগামি ৩ বছরের শেষ চন্দ্র গ্রহন।

! আর কতদূর ঘূর্ণিঝড়

 🌀মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ০৪ (চার) নম্বর স্থানীয় হুঁশিয়ারী সংকেত নামিয়ে তার পরিবর্তে ০৭ (সাত) নম্বর বিপদ সংকেত (পুন:) ০৭ (সাত) নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।  উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ০৭ (সাত) নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে। 🌀চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরসমূহকে ০৪ (চার) নম্বর স্থানীয় হুঁশিয়ারী সংকেত নামিয়ে তার পরিবর্তে ০৬ (ছয়) নম্বর বিপদ সংকেত (পুন:) ০৬ (ছয়) নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। উপকূলীয় জেলা চট্টগ্রাম ও কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ০৬ (ছয়) নম্বর বিপদ সংকেতের আওতায় থা কবে।

পদত্যাগ করলেন লিজ ট্রাস!

 দায়িত্ব নেয়ার ৪৪ দিনের মাথায় পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস।

আত্মহত্যা করেছেন যুবককে বিয়ে করা কলেজ শিক্ষিকা!

  ছবিঃকলেজ শিক্ষিকা খাইরুন নাহার ও তার স্বামী মামুন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রেম করে নাটোরের ছাত্র মামুনকে বিয়ে করে সুখের সংসার গড়া খুবজীপুর এম হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোছা. খাইরুন নাহারের সংসার মাত্র ছয় মাসেই জীবনের পরিসমা’প্তি ঘটলো। আ’ত্মহ’ত্যা করেছেন তিনি। আজ রবিবার ১৪ আগস্ট গ’লায় ফাঁ’স দিয়ে তিনি আ’ত্মহত্যা করেছেন বলে জানা গেছে।বয়সের ছোট যুবক'কে বিয়ে করায় অনেক সমালোচনার স্বীকার হয়েছিলেন তিনি।

প্রধানমন্ত্রীর ঘুম হারাম হয়ে গিয়েছে-ওবাইদুল কাদের

 আমরা জানি, বাংলাদেশের জনগণের কষ্ট হচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘুম হারাম হয়ে গেছে, কিভাবে মানুষকে একটু স্বস্তি দেওয়া যায় সে চেষ্টা তিনি করে যাচ্ছেন। এখন রাজনীতি করার সৃয় নয় এখন দেশের মানুষের জন্য কাজ করার সময়-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

ডাউনলোড করুন জনপদ সাতক্ষীরা মোবাইল এ্যাপ

  সবার জন্য আনন্দের সংবাদ যে আমরা জনপদ সাতক্ষীরা এর অফিসিয়াল এ্যাপস ক্রিয়েট করেছি যা দিয়ে আপনারা খুব সহজেই ট্যাপ করেই সর্বশেষ সংবাদগুলো জেনে নিতে পারবেন! তাহলে আর দেরি কেনো এখনি ডাউনলোড করুন জনপদ সাতক্ষীরা মোবাইল এ্যাপ। ডাউনলোড লিংক, https://www.appcreator24.com/app2195803-k7938i

"হাওয়াবদল শুরু হয়ে গেছে"

  বাংলাদেশের আলোচিত তরুণ নেতা গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেছেন- "হাওয়াবদল শুরু হয়ে গেছে"! "দেশের বর্তমান সঙ্কট ১৬ কোটি মানুষের সংকট, কাজে এ সংকট থেকে উত্তরণের জন্য ১৬ কোটি মানুষকে রাজপথে নামতে হবে" তাছাড়াও বর্তমানে দেশের বিভিন্ন সংকট নিয়ে কথা বলেন তিনি এবং তাদের দলের পক্ষথেকে ৫ দফা দাবি তুলে ধরেন যেখানে বলা হয়েছে-  সকল প্রকার জ্বালানী তেলের দাম কমাতে হবে,লোডশেডিং দূর করে বিদ্যুৎ নিশ্চিত করতে হবে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে হবে,  কারাবন্দি ধর্মীয় নেতাদের মুক্তি দিতে হবে, সবাইকে ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে এবং মানবাধিকার নিশ্চিত করতে হবে।  উক্ত উক্ত সভায় আরো বক্তব্য রাখেন গণপরিষদের আহব্বায়ক ও দেশবরেণ্য অর্থনীতিবিদ ডঃ রেজা কিবরিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।  অল্প কিছুদিন আগেই সাত দলের সমন্বয়ে  গণআন্দোলন মঞ্চ নামের রাজনৈতিক জোট গঠন করা হয়েছে যাতে গণধিকার গণঅধিকার পরিষদের সদস্য সচিব জনাব নূরল হক নূর পরিষদও রয়েছে। 

বাংলাদেশের মাথাপিছু আয় বেড়ে ২৮২৪ মার্কিন ডলারে পৌঁছেছে।

 ২০২১–২২ অর্থবছরে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে তা এখন ২ হাজার ৮২৪ ইউএস ডলারে দাড়িয়েছে। যা আগের অর্থবছরে এই আয় ছিল ২ হাজার ৫৯১ ইউএস ডলার। এই হিসাব অনুযায়ী মাথাপিছু আয় বেড়েছে ২৩৩ ইউএস ডলার। মঙ্গলবার (১০ মে) রাজধানী ঢাকার এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে এক সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান।মাথাপিছু আয়ের এ তালিকায় অনেক আগেয় বাংলাদেশ প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানকে ছাড়িয়ে গিয়েছে এবং দক্ষিণ এশিয়ার অন্যতম তালিকায় স্থান করে নিয়েছে। 

করোনায় আক্রান্ত হয়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান

 করোনায় আক্রান্ত হয়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান । শ্রীলংঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলতে পারবেননা বলে নিশ্চিত হওয়া গেছে।