Skip to main content

কতটা ভয়ংকর হতে যাচ্ছে ঘূর্ণিঝড় "রিমেল" ?


ইতিমধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় "রিমেল" সৃষ্টি হয়েছে। যার সম্ভাব্য গতিপথ বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোর উপর দিয়ে।


শ্যামনগর ও আশাশুনি খুবই হুমকির মুখে পড়তে যাচ্ছে।নদীতে ২-৩ মিটার (৭-১০) ফুটের মতো জলোচ্ছ্বাস হতে পারে। যা বেড়িবাঁধ উপচে লোকালয়েও প্রবেশ করতে পারে।

আগামীকাল সকাল থেকে ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি শুরু হতে পারে এবং ঘূর্ণিঝড়ের মূল অংশ সন্ধ্যা (৬) ছয়টার পরে সাতক্ষীরা জেলার উপর দিয়ে প্রবেশ করবে,যা শেষ রাত পর্যন্ত অব্যাহত থাকতে পারে।ঘূর্ণিঝড় কেন্দ্রের গতিবেগ ঘন্টায় ১০০-১২০ কিমিঃ ঘন্টায় এবং সর্বোচ্চ ১৪০ কিমিঃ ঘন্টায় বাহিত হতে পারে।

সবাই নিরাপদ আশ্রয়স্থলে যাবেন এবং প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ওষুধপত্র সঙ্গে রাখবেন।

সর্বোপরি মনে রাখবেন জীবন সবচেয়ে অমূল্যবান। 

Comments