Skip to main content

বাংলাদেশের মাথাপিছু আয় বেড়ে ২৮২৪ মার্কিন ডলারে পৌঁছেছে।


 ২০২১–২২ অর্থবছরে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে তা এখন ২ হাজার ৮২৪ ইউএস ডলারে দাড়িয়েছে। যা আগের অর্থবছরে এই আয় ছিল ২ হাজার ৫৯১ ইউএস ডলার। এই হিসাব অনুযায়ী মাথাপিছু আয় বেড়েছে ২৩৩ ইউএস ডলার।



মঙ্গলবার (১০ মে) রাজধানী ঢাকার এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে এক সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান।মাথাপিছু আয়ের এ তালিকায় অনেক আগেয় বাংলাদেশ প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানকে ছাড়িয়ে গিয়েছে এবং দক্ষিণ এশিয়ার অন্যতম তালিকায় স্থান করে নিয়েছে। 

Comments