Skip to main content

শীতকালে করোনাভাইসের দ্বিতীয় ধাপের সংক্রমণ শুরু হতে পারে বিশ্বে


 সত্যিই আমরা এখন খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি।বিশ্বজুড়ে করোনা ভাইরাসের আবার দ্বিতীয় সংক্রমণ শুরু হয়েছে,যা সত্যিই খুব ভয়াবহ রূপ ধারণ করেছে।ইউরোপ এবং আমেরিকার দেশগুলোতে এর সংক্রমণ লক্ষণীয়। মানবজাতি আশা করছে তারা খুব তাড়াতাড়িই ভাইরাসের বিরুদ্ধে একটা কার্যকরী ভ্যাকসিন পাবে। কিন্তু এই ভ্যাকসিন আসার আগ মুহূর্ত পর্যন্ত তাদের সবাইকে সুস্থ  থাকতে হবে।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ইতিমধ্যে সবাইকে সতর্ক থাকার জন্য আহব্বান জানিয়েছেন। বাংলাদেশের মানুষকে অবশ্যই এই শীত মৌসুমে এই ভাইরাস থেকে সতর্ক থাকতে হবে । অবশ্যই বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা যেসব সতর্কবাণী গুলো দেয়া হয়েছে সেগুলো মানতে চেষ্টা করুন।

১.বিনা প্রয়োজনে বাইরে যাবেন না গেলে অবশ্যই মাক্স পরিধান করুন।

২. বিশ সেকেন্ড ধরে হ্যান্ডওয়াশ বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করুন

৩. হাঁচি এবং কাশি দেওয়ার সময় অবশ্যই তা হাতের ভাঁজে ঢেকে নিন অথবা টিসু পেপার দিয়ে মুড়ে নিন। 

৪.সামাজিক দূরত্ব বজায় রাখুন,কমপক্ষে তিন ফুট।

৫.টাকা লেনদেন এবং এটিএম বুথ থেকে টাকা তোলার সময় অবশ্য সর্তকতা অবলম্বন করুন 

 

এডমিন জনপদ সাতক্ষীরা 

Comments