দেশের প্রথম তৃতীয় লিঙ্গের সংবাদ পাঠিকা তাসনুভা আনান শিশির।শুনতে অবাক লাগছে
? না একদম ই অবাক লাগার মতো কিছুনা সত্যিই তাই।আমরা এই সোনার বাংলায় এটাই তো চেয়েছিলাম।যেখানে থাকবে একটা বৈষম্যহীন মানবিক আচরন।সব মানুষের একটা পরিচয়। সবকিছুকে পিছনে ফেলে দেশে প্রথম তৃতীয় লিঙ্গের সংবাদ পাঠিকা হলেন শিশির!৮ মার্চ ২০২১ সোমবার নারী দিবসে বৈশাখি টেলিভিশনে তাকে সংবাদ পাঠ করতে দেখা যাবে।নারী দিবসে এ যেন এক অন্যরকম পাওয়া।আমরা সারা বাংলাদেশ তো এটাই চাই।ধন্যবাদ বৈশাখী টেলিভিশন কে।

Comments
Post a Comment