Skip to main content

Posts

প্রত্যন্ত অঞ্চলে সক্রিয় পাচারকারীরা!

 নৌকা থেকে ঝাঁপ দিয়ে বেঁচে গেলেন এক ৭ বছরের শিশু ! শ্যামনগর পদ্মপুকুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের আব্দুল হামিদ নামের এক ব্যাক্তির ৭ বছরের শিশু পাচারকারী থেকে পালিয়ে আসে ভিকটিম শিশুর কাছ থেকে জানা যায়   সকাল দশটার দিকে মোবাইল রিচার্জ করার জন্য তার পিতা তাকে দোকানে পাঠায়। দোকানে যাওয়ার পথে চারজন মাস্ক পরা ব্যক্তি তার কাছে তার নাম জিজ্ঞেস করে ,সে বলতে না চাইলে তাকে ভয় দেখিয়ে রুমাল দিয়ে মুখ চেপে ধরে অজ্ঞান করে ফেলেন , এরপর থেকে সে আর কিছু বলতে পারেনা । কিছুক্ষণ পর তার যখন জ্ঞান ছিল তখন সে একটি নৌকার মধ্যে ছিল নৌকাতে আরও একটি শিশু অজ্ঞান অবস্থায় এবং মাস্ক পরিহিত চারজন পুরুষ মানুষ ছিল। জ্ঞান ফেরার সাথে সাথে সে নৌকা থেকে ঝাঁপ দিয়ে নদীর পাড়ে আসে।

ঘূর্ণিঝড় "মোখার" গতিবেগ কত?

আজ শুক্রবার ১২ই মে সকাল ৬:৩০ টার পূর্বাভাসে সাইক্লোন ট্রাকার ওয়েবসাইট Zoom.earth জানিয়েছে যে সাইক্লোন "মোখা" ১১০ কিলোমিটার গতি সঞ্চার করে উপকূলের দিকে এগোচ্ছে। এটি ১৪ অথবা ১৫ তারিখ নাগাদ উপকূলে আঘাত হানবে এবং এসময়ের গতিবেগ হতে পারে ১৭০ থেকে ১৯০ কিলোমিটার। জনসাধারণ কে সচেতন থাকার অনুরোধ জানানো হলো।

শক্তি সঞ্চয় করে উপকূলের দিকে এগোচ্ছে "মোখা"

ঘূর্ণিঝড় মোখা ঘণ্টায় সাত থেকে আট কিলোমিটার গতি নিয়ে বাংলাদেশ উপকূলের দিকে এগোচ্ছে। ঝড়টি আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ছয়টার সময় বাংলাদেশের উপকূল থেকে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ কিলোমিটার দূরে অবস্থান করছিল।এর ব্ যাসার্ধ দাঁড়িয়েছে প্রায় ৭০০ বর্গকিলোমিটার যা সুপার সাইক্লোনে রুপ নিতে পারে।আগামী শনিবার থেকে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের উপকূলীয় এলাকাসহ বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি শুরু হতে পারে এবং ইতিমধ্যেই সাগর উত্তাল হতে শুরু করেছে।আজ আবহাওয়া অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

মানবতা যেখানে বিপর্যস্ত!

 এই মেয়েটিকে খুলনা শিব বাড়ী এবং সোনাডাঙ্গা এর মাঝামাঝি সামি হাসপাতালের সামনে পাওয়া গিয়েছে। মেয়েটি কথা বলছে না। বয়স আনুমানিক ১৬-১৮ মনে হচ্ছে। সম্ভবত মানুষিক ভারসম্য হারিয়ে ফেলেছেন। দেখে মনে হচ্ছে ভালো পরিবারের মেয়ে। যদি কেউ পরিচয় জানতে পারেন তাহলে সোনাডাঙ্গা থানায় যোগাযোগের অনুরোধ করা হলো!

আগামীকাল চন্দ্রগ্রহণ!

 আগামিকাল চন্দ্রগ্রহন খালি চোখেই দেখা যাবে,,আগামীকাল সন্ধ্যা ৬ টা ২ মিনিটে চন্দ্র গ্রহন শুরু হবে , আর শেষ হবে সন্ধ্যা ৬ টা ৪৭ মিনিটে।।আগামি ৩ বছরের শেষ চন্দ্র গ্রহন।

! আর কতদূর ঘূর্ণিঝড়

 🌀মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ০৪ (চার) নম্বর স্থানীয় হুঁশিয়ারী সংকেত নামিয়ে তার পরিবর্তে ০৭ (সাত) নম্বর বিপদ সংকেত (পুন:) ০৭ (সাত) নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।  উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ০৭ (সাত) নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে। 🌀চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরসমূহকে ০৪ (চার) নম্বর স্থানীয় হুঁশিয়ারী সংকেত নামিয়ে তার পরিবর্তে ০৬ (ছয়) নম্বর বিপদ সংকেত (পুন:) ০৬ (ছয়) নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। উপকূলীয় জেলা চট্টগ্রাম ও কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ০৬ (ছয়) নম্বর বিপদ সংকেতের আওতায় থা কবে।

পদত্যাগ করলেন লিজ ট্রাস!

 দায়িত্ব নেয়ার ৪৪ দিনের মাথায় পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস।

আত্মহত্যা করেছেন যুবককে বিয়ে করা কলেজ শিক্ষিকা!

  ছবিঃকলেজ শিক্ষিকা খাইরুন নাহার ও তার স্বামী মামুন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রেম করে নাটোরের ছাত্র মামুনকে বিয়ে করে সুখের সংসার গড়া খুবজীপুর এম হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোছা. খাইরুন নাহারের সংসার মাত্র ছয় মাসেই জীবনের পরিসমা’প্তি ঘটলো। আ’ত্মহ’ত্যা করেছেন তিনি। আজ রবিবার ১৪ আগস্ট গ’লায় ফাঁ’স দিয়ে তিনি আ’ত্মহত্যা করেছেন বলে জানা গেছে।বয়সের ছোট যুবক'কে বিয়ে করায় অনেক সমালোচনার স্বীকার হয়েছিলেন তিনি।

প্রধানমন্ত্রীর ঘুম হারাম হয়ে গিয়েছে-ওবাইদুল কাদের

 আমরা জানি, বাংলাদেশের জনগণের কষ্ট হচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘুম হারাম হয়ে গেছে, কিভাবে মানুষকে একটু স্বস্তি দেওয়া যায় সে চেষ্টা তিনি করে যাচ্ছেন। এখন রাজনীতি করার সৃয় নয় এখন দেশের মানুষের জন্য কাজ করার সময়-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

ডাউনলোড করুন জনপদ সাতক্ষীরা মোবাইল এ্যাপ

  সবার জন্য আনন্দের সংবাদ যে আমরা জনপদ সাতক্ষীরা এর অফিসিয়াল এ্যাপস ক্রিয়েট করেছি যা দিয়ে আপনারা খুব সহজেই ট্যাপ করেই সর্বশেষ সংবাদগুলো জেনে নিতে পারবেন! তাহলে আর দেরি কেনো এখনি ডাউনলোড করুন জনপদ সাতক্ষীরা মোবাইল এ্যাপ। ডাউনলোড লিংক, https://www.appcreator24.com/app2195803-k7938i

"হাওয়াবদল শুরু হয়ে গেছে"

  বাংলাদেশের আলোচিত তরুণ নেতা গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেছেন- "হাওয়াবদল শুরু হয়ে গেছে"! "দেশের বর্তমান সঙ্কট ১৬ কোটি মানুষের সংকট, কাজে এ সংকট থেকে উত্তরণের জন্য ১৬ কোটি মানুষকে রাজপথে নামতে হবে" তাছাড়াও বর্তমানে দেশের বিভিন্ন সংকট নিয়ে কথা বলেন তিনি এবং তাদের দলের পক্ষথেকে ৫ দফা দাবি তুলে ধরেন যেখানে বলা হয়েছে-  সকল প্রকার জ্বালানী তেলের দাম কমাতে হবে,লোডশেডিং দূর করে বিদ্যুৎ নিশ্চিত করতে হবে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে হবে,  কারাবন্দি ধর্মীয় নেতাদের মুক্তি দিতে হবে, সবাইকে ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে এবং মানবাধিকার নিশ্চিত করতে হবে।  উক্ত উক্ত সভায় আরো বক্তব্য রাখেন গণপরিষদের আহব্বায়ক ও দেশবরেণ্য অর্থনীতিবিদ ডঃ রেজা কিবরিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।  অল্প কিছুদিন আগেই সাত দলের সমন্বয়ে  গণআন্দোলন মঞ্চ নামের রাজনৈতিক জোট গঠন করা হয়েছে যাতে গণধিকার গণঅধিকার পরিষদের সদস্য সচিব জনাব নূরল হক নূর পরিষদও রয়েছে। 

বাংলাদেশের মাথাপিছু আয় বেড়ে ২৮২৪ মার্কিন ডলারে পৌঁছেছে।

 ২০২১–২২ অর্থবছরে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে তা এখন ২ হাজার ৮২৪ ইউএস ডলারে দাড়িয়েছে। যা আগের অর্থবছরে এই আয় ছিল ২ হাজার ৫৯১ ইউএস ডলার। এই হিসাব অনুযায়ী মাথাপিছু আয় বেড়েছে ২৩৩ ইউএস ডলার। মঙ্গলবার (১০ মে) রাজধানী ঢাকার এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে এক সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান।মাথাপিছু আয়ের এ তালিকায় অনেক আগেয় বাংলাদেশ প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানকে ছাড়িয়ে গিয়েছে এবং দক্ষিণ এশিয়ার অন্যতম তালিকায় স্থান করে নিয়েছে। 

করোনায় আক্রান্ত হয়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান

 করোনায় আক্রান্ত হয়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান । শ্রীলংঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলতে পারবেননা বলে নিশ্চিত হওয়া গেছে।  

অশনীর সর্বোশেষ আপডেট।

 পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় ‘অশনি’ নিয়ে শঙ্কা কেটে যাচ্ছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় ভারতের সমুদ্র উপকূলবর্তী রাজ্য অন্ধ্রপ্রদেশ ও ওডিশায় আঘাত করার কথা থাকলেও গতকাল সোমবার রাতেই অশনি দুর্বল হয়ে পড়েছে । ঝড়ের তেজ কমেছে। তবে এই অশনির প্রভাবে বৃষ্টি হবে। পশ্চিমবঙ্গেও চলবে এই বৃষ্টি।  অশনি স্থলভাগে আছড়ে পড়ার আগেই শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়েছে। আগামী বৃহস্পতিবার নাগাদ ওডিশা উপকূল থেকে কিছুটা দূরে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হলেও অশনির শক্তিক্ষয় অব্যাহত থাকবে। এটি শেষ পর্যন্ত দুর্বল হয়ে বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে।      

ঘূর্ণিঝড় "অশনী" আঘাত হানবে সাতক্ষীরা উপকূলে

ধেঁয়ে আসছে ঘূর্ণিঝড় "অশনী" আঘাত হানতে পারে বাংলাদেশের সাতক্ষীরা উপকূলে। ৭ বা ৮ মে-র বিকেলের মধ্যেই দক্ষিণ আন্দামান সাগর ও পার্শ্ববর্তী বঙ্গোপসাগর উপকূলে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ১০ মে ওড়িশা ও অন্ধ্র উপকূলে পৌঁছবে ঘূর্ণিঝড়টি তারপর ধীরে ধীরে আঘাত হানবে বাংলাদেশের সাতক্ষীরা উপকূলে। সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে এই সময়ে বাতাসের গতিবেগ ৮০ থেকে ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টা থাকতে পারে। শনিবার থেকেই নিম্নচাপের প্রভাবে ঝড়বৃষ্টির দাপট শুরু হবে।

ত্যাগের এক অনান্য দৃষ্টান্ত সাকিব!

তিনি যে বিশ্বসেরা আবারো একবার প্রমাণ করে দিলেন। তিন সন্তান আছেন হাসপাতালে নিজের মা ও শাশুড়ি অসুস্থ। তবু বিশ্বসেরা অলরাউন্ডার দেশের জন্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচ রেখে দেশে ফেরেননি। তিনি চান মানসিকভাবে প্রস্তুত থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিদেশের মাটিতে সিরিজ জয় করতে। ক্রিকেট বোর্ড থেকে তাকে দেশে আসার কথা বললেও তিনি আসেননি। প্রচন্ড রকম মনোবল নিয়ে দক্ষিণ আফ্রিকায় আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ বিকেল পাঁচটায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ওডিআই তে মুখোমুখি হবে বাংলাদেশ টাইগাররা। আর সেই সিরিজ ঘরে তুলতে সাকিব আল হাসানের এত ত্যাগ।

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে কারা থাকছেন?

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে খুব জটিল সমীকরণে জয় নিয়ে চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পায় বাংলাদেশ ক্রিকেট দল। চূড়ান্ত পর্বের ৫ টি খেলার একটিতেও জয় পায়নি টিম বাংলাদেশ! ব্যার্থতার রেশ কাটতে না কাটতেই মিরপুর সফরে পাকিস্তান দল। ৩ টি টোয়েন্টি ও ২ টি টেষ্ট ম্যাচ খেলবে তাদের সাথে টাইগাররা। সব ব্যার্থতা ভুলিয়ে জয় ছিনিয়ে আনার প্রত্যয়ে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা। দলে নতুন মুখ ও পুরাতন মিলিয়ে ১৬ সদস্যের টি-টোয়েন্টি দলে কারা থাকছেন দেখে নিন - ১.নাইম শেখ ২.সাইফ হাসান ৩.নুরুল হাসান সোহান (উইকেট রক্ষক) ৪.নাজমুল হাসান শান্ত ৫.মাহমুদউল্লাহ রিয়াদ (ক্যাপ্টেন) ৬.আফিফ হোসেন ৭.শেখ মেহেদী ৮.আমিনুল বিপ্লব ৯.মোস্তাফিজুর রহমান ১০.শরিফুল ইসলাম ১১.তাসকিন আহমেদ ১২.নাসুম আহমেদ ১৩.শামীম পাটোয়ারি ১৪.ইয়াসির আলী রাব্বি ১৫.শহীদুল ইসলাম ১৬.আকবর আলী

প্রতাপনগর রক্ষায় মানববন্ধন উপকূলীয় শিক্ষার্থীদের, ত্রান নয় চান স্হায়ী বেঁড়িবাধ।

আশাশুনীর প্রতাপনগর যেন এখন হাজারো মানুষের কান্নার কারন।প্রকৃতির তাণ্ডবলীলায় ক্ষতবিক্ষত প্রতাপনগরের জনপদ। ২০ মে ২০২০ আঘাত হানে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আম্ফান ফলশ্রুতিতে পানি বন্দী হয়ে পড়ে ১০ গ্রামের ৮০ হাজার মানুষ। ৯ মাসের দীর্ঘ প্রচেষ্টায় বাঁধ আটকানো গেলেও তার ৩ মাস পরে আবারো আঘাত হানে ঘূর্ণিঝড় "যশ"। যশ যেন আবারো ভেঙে দেয় এ বৃহৎ জনপদের রঙিন স্বপ্নকে ! তারপর থেকে ধ্বংসলীলা চলতেই আছে প্রতাপনগরে। একের পর এক মসজিদ,মন্দির, মানুষের বাস্তুভিটা ফসলের জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ভিটা মাটি হারিয়ে এখন অসহায় অসংখ্য মানুষ।বাপ দাদার শেষ মাটিটুকু যে তারা ছাড়তে চাইছেননা। তারই প্রেক্ষিতে আজ ১২ই অক্টোবর রোজ মঙ্গলবার সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে মানববন্ধন করেন উপকূলীয় শিক্ষার্থীরা। টেকসই বেড়িবাঁধ ও বাস্তুহারা মানুষদের পূর্নবাসনকে কেন্দ্র করে এই মানববন্ধনের আয়োজন করা হয়।উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন প্রতাপনগরের কৃতি সন্তানরা। আরো উপস্হিত ছিলেন বিভিন্ন গণমাধ্যম কর্মীরা। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হুজাইফা আল-আমিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন হিজবুল্লাহ শরিফ, স...

এ্যাডমিন নিয়োগ দেবেন জনপদ সাতক্ষীরা!

জনপদ সাতক্ষীরা সাধারণত সাতক্ষীরার অবহেলিত মানুষদের নিয়ে কাজ করে।তারা বিভিন্নভাবে তুলে ধরে সাতক্ষীরার সংবাদগুলো। মানুষের কাছে এ যেন এক সংবাদের বিশ্বস্ত নাম। সাতক্ষীরার এই বৃহৎ অঞ্চলের সংবাদ সংগ্রহের জন্য জনপদ সাতক্ষীরা এডমিন নিয়োগ দেবেন। কালিগঞ্জ,কলারোয়া,দেবহাটা,পাটকেলঘাটা,সাতক্ষীরা ও তালা থেকে মোট ৬ জন এ্যাডমিন নিয়োগ দেবেন।প্রার্থীগণ পুরুষ /মহিলা যে কেউ হতে পারেন।তবে অবশ্যই তাকে এই এলাকার হতে হবে এবং টাইপিং এ পারদর্শী হতে হবে।ইচ্ছুক ব্যাক্তিগণ পেজে ইনবক্স করুন।

ফের লকডাউন জারী বাংলাদেশে!

█▒▒▒ ব্রেকিং/Breaking ▒▒▒█ **১ জুলাই-৭ জুলাই লকডাউন ঘোষনা **কাল থেকে কঠোর লকডাউনের প্রজ্ঞাপন জারি **কঠোর লকডাউন নিশ্চিতে মাঠে থাকবে সেনাবাহিনী ** সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে **স্বাস্থ্যবিধি মেনে শিল্পকারখানা খোলা থাকবে ** ব্যাংকিং সেবার বিষয়ে নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক ** খাবারের দোকান সকাল ৮টা-রাত ৮টা পর্যন্ত খোলা ** শপিংমল ও গণপরিবহন বন্ধ থাকবে