Skip to main content

Posts

আত্মহত্যা করেছেন যুবককে বিয়ে করা কলেজ শিক্ষিকা!

  ছবিঃকলেজ শিক্ষিকা খাইরুন নাহার ও তার স্বামী মামুন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রেম করে নাটোরের ছাত্র মামুনকে বিয়ে করে সুখের সংসার গড়া খুবজীপুর এম হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোছা. খাইরুন নাহারের সংসার মাত্র ছয় মাসেই জীবনের পরিসমা’প্তি ঘটলো। আ’ত্মহ’ত্যা করেছেন তিনি। আজ রবিবার ১৪ আগস্ট গ’লায় ফাঁ’স দিয়ে তিনি আ’ত্মহত্যা করেছেন বলে জানা গেছে।বয়সের ছোট যুবক'কে বিয়ে করায় অনেক সমালোচনার স্বীকার হয়েছিলেন তিনি।

প্রধানমন্ত্রীর ঘুম হারাম হয়ে গিয়েছে-ওবাইদুল কাদের

 আমরা জানি, বাংলাদেশের জনগণের কষ্ট হচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘুম হারাম হয়ে গেছে, কিভাবে মানুষকে একটু স্বস্তি দেওয়া যায় সে চেষ্টা তিনি করে যাচ্ছেন। এখন রাজনীতি করার সৃয় নয় এখন দেশের মানুষের জন্য কাজ করার সময়-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

ডাউনলোড করুন জনপদ সাতক্ষীরা মোবাইল এ্যাপ

  সবার জন্য আনন্দের সংবাদ যে আমরা জনপদ সাতক্ষীরা এর অফিসিয়াল এ্যাপস ক্রিয়েট করেছি যা দিয়ে আপনারা খুব সহজেই ট্যাপ করেই সর্বশেষ সংবাদগুলো জেনে নিতে পারবেন! তাহলে আর দেরি কেনো এখনি ডাউনলোড করুন জনপদ সাতক্ষীরা মোবাইল এ্যাপ। ডাউনলোড লিংক, https://www.appcreator24.com/app2195803-k7938i

"হাওয়াবদল শুরু হয়ে গেছে"

  বাংলাদেশের আলোচিত তরুণ নেতা গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেছেন- "হাওয়াবদল শুরু হয়ে গেছে"! "দেশের বর্তমান সঙ্কট ১৬ কোটি মানুষের সংকট, কাজে এ সংকট থেকে উত্তরণের জন্য ১৬ কোটি মানুষকে রাজপথে নামতে হবে" তাছাড়াও বর্তমানে দেশের বিভিন্ন সংকট নিয়ে কথা বলেন তিনি এবং তাদের দলের পক্ষথেকে ৫ দফা দাবি তুলে ধরেন যেখানে বলা হয়েছে-  সকল প্রকার জ্বালানী তেলের দাম কমাতে হবে,লোডশেডিং দূর করে বিদ্যুৎ নিশ্চিত করতে হবে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে হবে,  কারাবন্দি ধর্মীয় নেতাদের মুক্তি দিতে হবে, সবাইকে ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে এবং মানবাধিকার নিশ্চিত করতে হবে।  উক্ত উক্ত সভায় আরো বক্তব্য রাখেন গণপরিষদের আহব্বায়ক ও দেশবরেণ্য অর্থনীতিবিদ ডঃ রেজা কিবরিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।  অল্প কিছুদিন আগেই সাত দলের সমন্বয়ে  গণআন্দোলন মঞ্চ নামের রাজনৈতিক জোট গঠন করা হয়েছে যাতে গণধিকার গণঅধিকার পরিষদের সদস্য সচিব জনাব নূরল হক নূর পরিষদও রয়েছে। 

বাংলাদেশের মাথাপিছু আয় বেড়ে ২৮২৪ মার্কিন ডলারে পৌঁছেছে।

 ২০২১–২২ অর্থবছরে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে তা এখন ২ হাজার ৮২৪ ইউএস ডলারে দাড়িয়েছে। যা আগের অর্থবছরে এই আয় ছিল ২ হাজার ৫৯১ ইউএস ডলার। এই হিসাব অনুযায়ী মাথাপিছু আয় বেড়েছে ২৩৩ ইউএস ডলার। মঙ্গলবার (১০ মে) রাজধানী ঢাকার এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে এক সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান।মাথাপিছু আয়ের এ তালিকায় অনেক আগেয় বাংলাদেশ প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানকে ছাড়িয়ে গিয়েছে এবং দক্ষিণ এশিয়ার অন্যতম তালিকায় স্থান করে নিয়েছে। 

করোনায় আক্রান্ত হয়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান

 করোনায় আক্রান্ত হয়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান । শ্রীলংঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলতে পারবেননা বলে নিশ্চিত হওয়া গেছে।  

অশনীর সর্বোশেষ আপডেট।

 পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় ‘অশনি’ নিয়ে শঙ্কা কেটে যাচ্ছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় ভারতের সমুদ্র উপকূলবর্তী রাজ্য অন্ধ্রপ্রদেশ ও ওডিশায় আঘাত করার কথা থাকলেও গতকাল সোমবার রাতেই অশনি দুর্বল হয়ে পড়েছে । ঝড়ের তেজ কমেছে। তবে এই অশনির প্রভাবে বৃষ্টি হবে। পশ্চিমবঙ্গেও চলবে এই বৃষ্টি।  অশনি স্থলভাগে আছড়ে পড়ার আগেই শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়েছে। আগামী বৃহস্পতিবার নাগাদ ওডিশা উপকূল থেকে কিছুটা দূরে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হলেও অশনির শক্তিক্ষয় অব্যাহত থাকবে। এটি শেষ পর্যন্ত দুর্বল হয়ে বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে।      

ঘূর্ণিঝড় "অশনী" আঘাত হানবে সাতক্ষীরা উপকূলে

ধেঁয়ে আসছে ঘূর্ণিঝড় "অশনী" আঘাত হানতে পারে বাংলাদেশের সাতক্ষীরা উপকূলে। ৭ বা ৮ মে-র বিকেলের মধ্যেই দক্ষিণ আন্দামান সাগর ও পার্শ্ববর্তী বঙ্গোপসাগর উপকূলে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ১০ মে ওড়িশা ও অন্ধ্র উপকূলে পৌঁছবে ঘূর্ণিঝড়টি তারপর ধীরে ধীরে আঘাত হানবে বাংলাদেশের সাতক্ষীরা উপকূলে। সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে এই সময়ে বাতাসের গতিবেগ ৮০ থেকে ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টা থাকতে পারে। শনিবার থেকেই নিম্নচাপের প্রভাবে ঝড়বৃষ্টির দাপট শুরু হবে।

ত্যাগের এক অনান্য দৃষ্টান্ত সাকিব!

তিনি যে বিশ্বসেরা আবারো একবার প্রমাণ করে দিলেন। তিন সন্তান আছেন হাসপাতালে নিজের মা ও শাশুড়ি অসুস্থ। তবু বিশ্বসেরা অলরাউন্ডার দেশের জন্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচ রেখে দেশে ফেরেননি। তিনি চান মানসিকভাবে প্রস্তুত থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিদেশের মাটিতে সিরিজ জয় করতে। ক্রিকেট বোর্ড থেকে তাকে দেশে আসার কথা বললেও তিনি আসেননি। প্রচন্ড রকম মনোবল নিয়ে দক্ষিণ আফ্রিকায় আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ বিকেল পাঁচটায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ওডিআই তে মুখোমুখি হবে বাংলাদেশ টাইগাররা। আর সেই সিরিজ ঘরে তুলতে সাকিব আল হাসানের এত ত্যাগ।

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে কারা থাকছেন?

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে খুব জটিল সমীকরণে জয় নিয়ে চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পায় বাংলাদেশ ক্রিকেট দল। চূড়ান্ত পর্বের ৫ টি খেলার একটিতেও জয় পায়নি টিম বাংলাদেশ! ব্যার্থতার রেশ কাটতে না কাটতেই মিরপুর সফরে পাকিস্তান দল। ৩ টি টোয়েন্টি ও ২ টি টেষ্ট ম্যাচ খেলবে তাদের সাথে টাইগাররা। সব ব্যার্থতা ভুলিয়ে জয় ছিনিয়ে আনার প্রত্যয়ে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা। দলে নতুন মুখ ও পুরাতন মিলিয়ে ১৬ সদস্যের টি-টোয়েন্টি দলে কারা থাকছেন দেখে নিন - ১.নাইম শেখ ২.সাইফ হাসান ৩.নুরুল হাসান সোহান (উইকেট রক্ষক) ৪.নাজমুল হাসান শান্ত ৫.মাহমুদউল্লাহ রিয়াদ (ক্যাপ্টেন) ৬.আফিফ হোসেন ৭.শেখ মেহেদী ৮.আমিনুল বিপ্লব ৯.মোস্তাফিজুর রহমান ১০.শরিফুল ইসলাম ১১.তাসকিন আহমেদ ১২.নাসুম আহমেদ ১৩.শামীম পাটোয়ারি ১৪.ইয়াসির আলী রাব্বি ১৫.শহীদুল ইসলাম ১৬.আকবর আলী

প্রতাপনগর রক্ষায় মানববন্ধন উপকূলীয় শিক্ষার্থীদের, ত্রান নয় চান স্হায়ী বেঁড়িবাধ।

আশাশুনীর প্রতাপনগর যেন এখন হাজারো মানুষের কান্নার কারন।প্রকৃতির তাণ্ডবলীলায় ক্ষতবিক্ষত প্রতাপনগরের জনপদ। ২০ মে ২০২০ আঘাত হানে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আম্ফান ফলশ্রুতিতে পানি বন্দী হয়ে পড়ে ১০ গ্রামের ৮০ হাজার মানুষ। ৯ মাসের দীর্ঘ প্রচেষ্টায় বাঁধ আটকানো গেলেও তার ৩ মাস পরে আবারো আঘাত হানে ঘূর্ণিঝড় "যশ"। যশ যেন আবারো ভেঙে দেয় এ বৃহৎ জনপদের রঙিন স্বপ্নকে ! তারপর থেকে ধ্বংসলীলা চলতেই আছে প্রতাপনগরে। একের পর এক মসজিদ,মন্দির, মানুষের বাস্তুভিটা ফসলের জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ভিটা মাটি হারিয়ে এখন অসহায় অসংখ্য মানুষ।বাপ দাদার শেষ মাটিটুকু যে তারা ছাড়তে চাইছেননা। তারই প্রেক্ষিতে আজ ১২ই অক্টোবর রোজ মঙ্গলবার সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে মানববন্ধন করেন উপকূলীয় শিক্ষার্থীরা। টেকসই বেড়িবাঁধ ও বাস্তুহারা মানুষদের পূর্নবাসনকে কেন্দ্র করে এই মানববন্ধনের আয়োজন করা হয়।উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন প্রতাপনগরের কৃতি সন্তানরা। আরো উপস্হিত ছিলেন বিভিন্ন গণমাধ্যম কর্মীরা। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হুজাইফা আল-আমিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন হিজবুল্লাহ শরিফ, স...

এ্যাডমিন নিয়োগ দেবেন জনপদ সাতক্ষীরা!

জনপদ সাতক্ষীরা সাধারণত সাতক্ষীরার অবহেলিত মানুষদের নিয়ে কাজ করে।তারা বিভিন্নভাবে তুলে ধরে সাতক্ষীরার সংবাদগুলো। মানুষের কাছে এ যেন এক সংবাদের বিশ্বস্ত নাম। সাতক্ষীরার এই বৃহৎ অঞ্চলের সংবাদ সংগ্রহের জন্য জনপদ সাতক্ষীরা এডমিন নিয়োগ দেবেন। কালিগঞ্জ,কলারোয়া,দেবহাটা,পাটকেলঘাটা,সাতক্ষীরা ও তালা থেকে মোট ৬ জন এ্যাডমিন নিয়োগ দেবেন।প্রার্থীগণ পুরুষ /মহিলা যে কেউ হতে পারেন।তবে অবশ্যই তাকে এই এলাকার হতে হবে এবং টাইপিং এ পারদর্শী হতে হবে।ইচ্ছুক ব্যাক্তিগণ পেজে ইনবক্স করুন।

ফের লকডাউন জারী বাংলাদেশে!

█▒▒▒ ব্রেকিং/Breaking ▒▒▒█ **১ জুলাই-৭ জুলাই লকডাউন ঘোষনা **কাল থেকে কঠোর লকডাউনের প্রজ্ঞাপন জারি **কঠোর লকডাউন নিশ্চিতে মাঠে থাকবে সেনাবাহিনী ** সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে **স্বাস্থ্যবিধি মেনে শিল্পকারখানা খোলা থাকবে ** ব্যাংকিং সেবার বিষয়ে নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক ** খাবারের দোকান সকাল ৮টা-রাত ৮টা পর্যন্ত খোলা ** শপিংমল ও গণপরিবহন বন্ধ থাকবে

পবিত্র মাহে রমজানে ও নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রফেসর ইউসুফ আব্দুল্লাহ

 সবাইকে পবিত্র মাহে রমজান ও বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সাতক্ষীরার কৃতি সন্তান নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষাবীদ প্রফেসর ড.আবু ইউসুফ মোহাম্মাদ আব্দুল্লাহ স্যার।

শুনেছেন এমন বীরের গল্প?

  দর্জি!  হ্যাঁ, তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দর্জি...‼️ এই প্রবীণ ব্যক্তির নাম ড. মাকসুদ হেলালী; পেশা অধ্যাপনা। তিনি পড়ান বুয়েটে; তাঁর বিভাগ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তবে এই মূহুর্তে তাঁর মূল পেশার স্থান বন্ধ; তাই করছেন ভিন্ন একটি পেশার কাজ। ডাক্তারদের জন্য পিপিই বানাচ্ছেন তিনি নিজে।l এরপরও ভাবছেন এদেশের মানুষ পড়ে পড়ে শুধু মরবে, লড়াই না করেই? এমন মানুষ চারিদিকে ছড়িয়ে আছে; তবুও আমরা হতাশ হচ্ছি! "মানুষ"গুলোকে চিনে নিন। পৃথিবী একদিন শান্ত হবে, সেদিন তাঁদের স্মরণ করবেন। অন্ততঃ তাঁদের এই লড়ে যাওয়াটাকে যেন আমরা ভুলে না যাই!! সংগৃহীত @অনুপ্রেরনা ও সফলতার গল্প ২ ফেসবুক গ্রুপ

মাক্স পড়ার নিশ্চিত করতে উচ্চপদস্থ কর্মকর্তাদের চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ

 সবাইকে মাক্স পরা নিশ্চিত করতে বিভাগীয় কমিশনার,জেলা প্রশাসক, ইউএনও,দের প্রতি নির্দেশ দিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগ। ১৩ই মার্চ মন্ত্রিপরিষদ থেকে দেওয়া চিঠিতে বলা হয়, ‘সম্প্রতি করোনা সংক্রমণের হার এবং মৃত্যুর হার গত কয়েক মাসের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে। সংক্রমণের হার রোধের জন্য সর্বক্ষেত্রে সবার মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করা প্রয়োজন।’ অন্য দেশের তুলনায় বাংলাদেশে করোনাভাইরাস রুখতে অনেকটা সক্ষম হয়েছে। কিন্তু আবার করানো ভাইরাসের প্রাদুর্ভাব এর কারণে এমনটি জানানো হয়েছে। সচেতন নাগরিক হিসেবে সবার উচিত মাক্স পরিধান করা এবং নিরাপদে থাকা অবশ্যই উচিত।

জরুরি ভিত্তিতে মডারেটর নিয়োগ দেবে জনপদ সাতক্ষীরা

 জনপদ সাতক্ষীরা যেন ফেসবুক নিউজপোর্টালের এক অন্যরকম বিশ্বস্ত নাম। সাতক্ষীরার ঘটে যাওয়া নিউজগুলো ছাড়াও তারা জাতীয়,আন্তর্জাতিক, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, সহ বিভিন্ন সংবাদ প্রকাশ করে থাকে। তাই এই নিউজপোর্টাল কে আরো উন্নত করতে সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদর উপজেলা,  তালা উপজেলা,পাটকেলঘাটা উপজেলা, কলারোয়া উপজেলা, কালীগঞ্জ উপজেলা থেকে ৫ জন মডারেটর নিয়োগ দেওয়া হবে। আপনি অবদান রাখতে পারেন এই মহৎ কাজে, জনপদ সাতক্ষীরার মডারেটর হতে চাইলে জনপদ সাতক্ষীরা ফেসবুক পেজ এ যোগাযোগ করুন। 

দেশের প্রথম তৃতীয় লিঙ্গের সংবাদ পাঠিকা শিশির

 দেশের প্রথম তৃতীয় লিঙ্গের সংবাদ পাঠিকা তাসনুভা আনান শিশির।শুনতে অবাক লাগছে ?  না একদম ই অবাক লাগার মতো কিছুনা সত্যিই তাই।আমরা এই সোনার বাংলায় এটাই তো চেয়েছিলাম।যেখানে থাকবে একটা বৈষম্যহীন মানবিক আচরন।সব মানুষের একটা পরিচয়। সবকিছুকে পিছনে ফেলে দেশে প্রথম তৃতীয় লিঙ্গের  সংবাদ পাঠিকা  হলেন শিশির!৮ মার্চ ২০২১ সোমবার নারী দিবসে বৈশাখি টেলিভিশনে তাকে সংবাদ পাঠ করতে দেখা যাবে।নারী দিবসে এ যেন এক অন্যরকম পাওয়া।আমরা সারা বাংলাদেশ তো এটাই চাই।ধন্যবাদ বৈশাখী টেলিভিশন কে।

৩০শে মার্চ খুলছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান

করণা মহামারীর কারণে ২০২০ সালের ১৭ ই মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।দীর্ঘ সময় পর এবার ৩০শে মার্চ ২০২১ খুলছে দেশের সব মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক  শিক্ষা প্রতিষ্ঠান।  অন্যবারের মতো রমজানে ছুটি থাকবে না,তবে ঈদে ছুটি থাকবে। এমনটি জানিয়েছেন, শিক্ষামন্ত্রী। গত শনিবার রাতে তিনি এমনটি জানান।

কে হচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট? দেখে নিন মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের সর্বশেষ আপডেট-

 **মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন এর সর্বশেষ আপডেট - কে হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট? সত্যিই এটা এখন সারা বিশ্বের কাছে বিস্ময়, কাদের হাতে যাবে যুক্তরাষ্ট্রের ভার রিপাবলিকান,নাকি ডেমোক্রেটদের?  ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের ভোটগ্রহণের ইতি টানা হয়েছে। এখন প্রার্থীদের নাম এর পাশের যুক্ত হচ্ছে মোট ইলেক্টোরাল ভোট যা দিয়ে বিচার করা হবে কে হচ্ছেন পরবর্তী হোয়াইট হাউজের মালিক!  আমেরিকার ইতিহাসে অগ্রিম ভোট পড়েছিল এবার   প্রায় ১০ কোটি। দেখে নিন ভোটের সর্বশেষ সমীকরণ - জো বাইডেন  ডেমোক্রেটিক প্রার্থী  মোট ইলেক্টোরাল ভোট জিতেছেন- ২০৯ টি মোট ভোটের- ৪৯.৮% মদ মোট সার্বজনীন ভোট- ৫,৬৬,৫৭,৯৫৫ ডোনাল্ড ট্রাম্প  রিপাবলিকান প্রার্থী  মোট ইলেক্টোরাল ভোট জিতেছেন- ১১৮ টি মোট ভোটের -৪৮.৬% মোট সার্বজনীন ভোট- ৫,৫৩,২০,৪০১ এডমিন জনপদ  সাতক্ষীরা